এটি নাগরিকদের দোরগোড়ায় সেবা সরবরাহের একটা প্রয়াস।
>কেবলমাত্র মাগুরা পৌরসভার বাসিন্দারা এই সেবা পাবার যোগ্য।
পৌরসভার বাসিন্দারা বাংলাদেশের প্রকৃত নাগরিক এই মর্মেও এই সনদে স্বীকৃত হবেন।
প্রতিটি বাংলা অনুবাদ সনদের জন্য ৩০(ত্রিশ) টাকা এবং ইংরেজী অনুবাদ সনদের জন্য ৬০(ষাট) টাকা মাত্র পরিশোধ করতে হবে।
বয়স ১৮ বছরের নীচে হলে জন্ম নিবন্ধন সনদ এবং বয়স ১৮ বছরের উর্দ্ধে হলে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে।
সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে আবেদন দাখিলের তারিখেই নাগরিকত্ব সনদ সরবরাহ করা হবে। প্রয়োজনে অধিকতর যাচাইয়ের স্বার্থে সনদ সরবরাহে সর্বোচ্চ ২ কার্য দিবস সময় প্রযোজ্য হবে।
ওয়েবসাইটে সন্নিবেশিত নির্দেশ মোতাবেক অনলাইনে প্রাথমিক তথ্য সরবরাহ করা যাবে। যা পৌরসভায় ডাটা এন্ট্রি হিসেবে সংরক্ষিত থাকবে। জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয় পত্রের মূলকপি সাথে আনতে হবে এবং সত্যায়িত কপি দপ্তরে জমা দিতে হবে।
আবেদনকারি কর্তৃক ভুল তথ্য বা ভুল বানান দাখিল করা হলে তার জন্য কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে না ।
মোবাইল ব্যাংকিং লেনদেন প্রক্রিয়ায় অন্তভৃক্ত না হওয়া পর্যন্ত প্রযোজ্য ফিস পৌরসভায় এসে জমা দিতে হবে এবং আবেদনকারীকে সশরীরে উপস্থিত হতে হবে।
পৌর কর্তৃপক্ষ নাগরিকত্ব সনদ ব্যবস্থাপনার সর্বস্বত্ত্ব সংরক্ষণ করেন এবং এতদবিষয়ে পৌর কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।
সেবাটি আরো উপযোগী করার ক্ষেত্রে আপনার সুচিন্তিত মতামত ও সহযোগিতা কামনা করছি।
(মোঃখুরশীদ হায়দার টুটূল)
মেয়র
মাগুরা পৌরসভা।